৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • কুমিল্লা >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর
  • হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
  • হাইওয়ে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার মহিপাল হাইওয়ে থানা সংলগ্ন মাঠে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপ মহা-পরিদর্শক (অপারেশন পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান।
    এস.আই শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মুহাম্মদ শেখ সাদী, মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, হাইওয়ে কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও মহিপাল হাইওয়ে কমিউনিটি পুলিশিং’র সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল।
    উল্লেখ্যে, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন ১২টি থানা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা