নিজস্ব প্রতিবেদক
দাগনভূঞা থেকে আব্দুর রহিম সুজন (৪৩) ও
হাফেজ মো. নুর উদ্দিন মাহবুব (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর ও পূর্ব চন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম সুজন দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর এলাকার নওয়াবজান মিয়া বাড়ির বাসিন্দা মৃত. আবদুল বারেকের ছেলে ও হাফেজ মো. নুর উদ্দিন মাহবুব একই উপজেলার পূর্ব চন্দ্রপুর এলাকার বাসিন্দা মৃত. বাহা উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারিরা দাগনভূঞার আলাইয়াপুর ও পূর্ব চন্দ্রপুর এলাকায় অবস্থান করছে। তাদের তল্লাশি করে আমরা তাদের কাছ থেকে থেকে ২৬ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করি। এই ঘটনায় দাগনভূঞা থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।




