নিজস্ব প্রতিবেদক
ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে ‘ইংলিশ অলিম্পিয়াড’র উদ্যোগে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলে
এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন কমিউনিকেশন স্কিলস’ শীর্ষক কর্মশালা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। ইংলিশ অলিম্পিয়াড় ফেনী অফিস’র কো-অর্ডিনেটর ফারজানা আহমেদ অহনা’র সঞ্চালনায় আয়োজিত কর্মশালা’য় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইংলিশ অলিম্পিয়াড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমান সুলাইমান, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম ও ইংলিশ অলিম্পিয়াড কুমিল্লা ডিভিশনের কো-অর্ডিনেটর হাসান মাহমুদ তারেক।প্রধান অতিথির বক্তব্যে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, আমি সবসময় চেষ্টা করি ভালো কাজের সাথে থেকে ভালো কিছু করতে। ফেনীবাসীর সাথে আমরা অতীতেও ছিলাম আগামীতেও থাকতে চাই।স্টার লাইন গ্রুপের মাধ্যমে আমরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে এই জনপদকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। আজকের এই কর্মলার মাধ্যমে আমার প্রত্যাশা থাকবে শিক্ষাসহ সকল সেক্টরে সমানতালে ফেনীর ছেলে-মেয়েরা এগিয়ে যাবে। এসময় ‘ইংলিশ অলিম্পিয়াড’ ফেনী অফিসের কো-অর্ডিনেটর শফি উল্লাহ, ইউসুফ আহমেদ নিশাদ, জাহিদ হোসেন, নুরুল আমীন সজীব তাহসীন ও শাহরিয়ার আদর উপস্থিত ছিলেন।




