১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শিক্ষাসামগ্রী বিতরণ
  • ফেনীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শিক্ষাসামগ্রী বিতরণ

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকারের পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) জেলা যুবদল যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ বেলাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে ফেনী শহরের বঙ্গবীর উসমানী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা ও কলম বিতরণ করা হয়।
    এসময় শিক্ষাক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন যুবনেতা মোহাম্মদ বেলাল হোসাইন।
    তিনি বলেন, জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, শিশু পার্ক প্রতিষ্ঠা করেন, শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন, শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য বিটিভিতে নতুন কুঁড়ি প্রোগ্রাম চালু করেন। একইসাথে তিনি শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুমুখী শিক্ষা উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।
    এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, সহ প্রচার সম্পাদক টুটুল চন্দ্র নাথ, যুবনেতা সোহরাব হোসেন অপু, ওয়ার্ড বিএনপি নেতা আবদুল হালিম, যুবনেতা দিদারুল ইসলাম, ছাত্রদলের রাফিসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা