৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
  • ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

    দৈনিক আমার ফেনী

    মো. ওমর ফারুক
    ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সোনাগাজী উপজেলা দলকে ৫ উইকেটে হারিয়ে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
    এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইসমাইল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, জেলা যুব উন্নয়নের উপপরিচালক, সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী,ফেনী জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার ও জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন প্রমুখ।
    উক্ত হাড্ডাহাড্ডি ফাইনাল খেলায় সোনাগাজী উপজেলা দল প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৪৭ রান সংগ্রহ করে, ৪৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সোনাগাজীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে রোমাঞ্চকর জয় পায় ছাগলনাইয়া।ছাগলনাইয়া উপজেলা দলের টিটুকে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা