২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> সোনাগাজী
  • যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বৈদ্য রানা গ্রেপ্তার
  • যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বৈদ্য রানা গ্রেপ্তার

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    সোনাগাজীতে সেনা-পুলিশের যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ৬ মাদক মামলার আসামী বৈদ্য রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে চাপাতি, ছেনা, চকলেট বোমা ও গাজা উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সোনাগাজী পৌরসভার ০৫নং ওয়ার্ড পূর্ব তুলাতলী সাকিনস্থ বৈদ্য বাড়িতে রানা বৈদ্যের বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
    আব্দুল মমিন রানা প্রকাশ বৈদ্য রানা সোনাগাজী পৌরসভার পূর্ব তুলাতুলি গ্রামের নুরুল ইসলাম প্রকাশ বুলু মিয়ার ছেলে।
    সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়জিদ আকন্দ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ৬ মাদক মামলার আসামী আব্দুল মমিন রানা তার বসত ঘরে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতেরপুলিশ ও সেনা যৌথ অভিযান পরিচালনা করে বৈদ্য রানাকে গ্রেফতার করেন। আসামীর দেয়া তথ্যমতে তার শোবার ঘরের আলমিরা থেকে গোলাপী ও সাদা রং মিশ্রিত ১৩টি বিস্ফোরকদ্রব্য (আতশবাজী), নীল ও সাদা রং মিশ্রিত ০৯টি, বিস্ফোরকদ্রব্য (আতশবাজী), সবুজ রংয়ের ০৮টি বিস্ফোরকদ্রব্য (আতশবাজী), ২শ গ্রাম গাঁজা, ০৩টি মোবাইল সেট, চাপাতি ও ছেনা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ৬ টি মাদক মামলা রয়েছে। সে ১টি মামলার ১ বছরের সাজা প্রাপ্ত আসামী পরবর্তীতে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    আরও পড়ুন

    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ
    দাগনভূঞায় দাদনা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড
    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ