১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে
  • কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত-৪
  • কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত, আহত-৪

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ প্রতিনিধি

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত ও হামলায় ৪জন আহতের ঘটনা ঘটেছে। এসময় ইউনুছ আলী এরশাদ নামে একজনকে ছুরিকাঘাত করায় তার নাড়িভুড়ি বের হয়ে যায়।

    বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ইউনুছ আলী এরশাদ (৩৯), তার ছোট ভাই জহির (৩৫), ফরহাদ (২৪), নিজাম (২৬)।

    গুরুতর আহত এরশাদ ও জহিরকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অপরদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    গুরুতর আহত ইউনুছ আলী এরশাদের ছোট ভাই সামছুদ্দিন জানান, দিয়ারা বালুয়া গুচ্চগ্রাম এলাকার নেজাম, তারেক, সুজন, ওবায়েদ, নুরনবী রিমনের নেতৃত্বে আহত ইউনুছ আলী এরশাদের লিজ নেয়া জমি দখল করতে যায় তারা। এতে বাধা দিলে এরশাদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় এবং জমি দখল করতে না পেরে ইউনুছ আলী এরশাদকে ছুরিকাঘাত করলে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে গেলে, জহির, ফরহাদ ও নিজামের ওপর হামলা করে। এঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা