১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে
  • কোম্পানীগঞ্জে জেলা পরিষদ সদস্যকে কুপিয়ে আহত
  • কোম্পানীগঞ্জে জেলা পরিষদ সদস্যকে কুপিয়ে আহত

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ প্রতিনিধি

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মনিরুজ্জামান মনির (৫৮)নামে এক জেলা পরিষদ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় সড়কের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শুক্রবার বিকেলে উপজেলার চরহাজারী ৪ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত মনিরুজ্জামান মনির চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তিনি নোয়াখালী জেলা পরিষদের সদস্য।
    আহতের ভাতিজা ফখরুল ইসলাম রাহাত জানান, মনিরুজ্জামান সমাজের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। শুক্রবার সামাজিক মসজিদে নামাজ পড়ে বসুরহাট ফেরার পথে চৌরাস্তায় সিএনজি গতিরোধ করে দুর্বৃত্তরা হামলা করে। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা