৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> টপ নিউজ >> ফেনী >> ফেনী সদর
  • দুই দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় ফেনীতেও পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন
  • দুই দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় ফেনীতেও পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

    দৈনিক আমার ফেনী

    নিউজ ডেস্ক:
    পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করায় দুই দফা দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বি আর ই বি ও পবিসের একীভূত করণ(অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য) এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেন৷

    এসময় বক্তব্য রাখেন,ফেনী পবিসের জেনারেল ম্যনেজার জনাব হাওলাদার মো: ফজলুর রহমান, ডেপুটি জেনারেল ম্যনেজার বলাই মিত্র,ডেপুটি জেনারেল ম্যনেজার সনত কুমার ঘোষ,ডেপুটি জেনারেল ম্যনেজার জাহাংগীর আলম, এজিএম (ওএন্ডএম) আকাশ কুসুম বড়ুয়া।

    এসময় জেনারেল ম্যনেজার জনাব হাওলাদার মো: ফজলুর রহমান বলেন,আমাদের দুটি দাবির মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে, অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ করতে হবে।

    এছাড়াও উপস্থিত ছিলেন সকল জুনিয়র ইঞ্জিনিয়ার/সহ:জুনিয়র ইঞ্জিনিয়ার, সকল ইসি/এইসি, বিলিং সুপারভাইজার, স্টোর কিপার, সকল ওয়্যারিং পরিদর্শক, সকল লাইনক্রু, সকল এম আর সিএম, বিলিং সহকারী সহ অন্যান্য স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা