১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফুলগাজী
  • ফুলগাজীতে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ
  • ফুলগাজীতে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

    দৈনিক আমার ফেনী

    ফুলগাজী প্রতিনিধি
    ফেনীর ফুলগাজী থেকে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি।
    উপজেলার খেজুরিয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সোমবার ভোর রাত আনুমানিক ৩.১০ মিনিটের সময় একটি পিকআপ আটক করে ভারতীয় কাপড়গুলো জব্দ করে।
    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহ জনক একটি পিকআপ থামানোর জন্য তারা সিগনাল দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে আসামিরা গাড়ি রেখে পালিয়ে যায়।
    খেজুরিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার ইমতিয়াজের নেতৃত্বে সদস্যরা পিকআপটি তল্লাশি করে অবৈধ পথে ভারত থেকে আসা উন্নতমানের কাপড়ের পিচগুলো পিকআপসহ আটক করে।
    ফেনী (৪বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ছাগলনাইয়া উপজেলার, চাঁদগাজী বাজারের পাশে মোজাফফর মসজিদ নামক স্থানে রাস্তার উপর, সন্দেহ ভাজন একটি পিকআপ তল্লাশি করলে, ভারতীয় অবৈধ পথে আসা থান কাপড়সহ পিকআপটি আটক করা হয়। যার বর্তমান মূল্য ১ কোটি ৩লাখ ৫৯ হাজার ৭শত টাকা।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১