২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-৪
  • ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-৪

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলার কাজিরবাগ ও দাগনভূঞা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি শর্টগান ব্যারেল ও শর্টগানের সরঞ্জামাদি, ৩৭টি শর্টগান এ্যামো, ১টি এয়ারগান ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা জিয়াউদ্দিন ডালিম, জীবন কৃষ্ণ দে, ইয়াসিন হাসান ও দাগনভূঞা উপজেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা মেহেরাজ। খোঁজ নিয়ে জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকালের দিকে সদর উপজেলার কাজিরবাগ এলাকা থেকে জিয়াউদ্দিন ডালিম ও তার সহযোগী জীবন কৃষ্ণকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে শহরের একাডেমি এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন হাসান নামে এক যুবককে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। একই সময়ে যৌথবাহিনীর পৃথক অভিযানে দাগনভূঞা উপজেলার এনায়েতপুর এলাকা থেকে
    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, যৌথবাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে নিয়মিত মামলায় ও অন্য দুজনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মেহেরাজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত