১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম >> ফুলগাজী
  • পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফায় বন্যা
  • পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফায় বন্যা

    দৈনিক আমার ফেনী

    পরশুরাম ও ফুলগাজী প্রতিনিধি

    টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহুরী ও কহুয়া নদীর ১২টি স্থানে বাঁধ ভেঙ্গে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় সাড়ে ১২ হাজার পরিবার রয়েছে পানি বন্দি।

    চলিত মাসের ১৭ তারিখ থেকে অতিমাত্রায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মঙ্গলবার ভোর রাতে মুহুরীও কহুয়া নদীর পরশুরাম ও ফুলগাজীর ১২টি ভাঙ্গা স্থান দিয়ে লোকলয়ে পানি পবেশ করছে। এতে মুহুর্তেই পানি প্রবেশ করে মানুষের ঘরবাড়িতে।

    ক্ষতিগ্রস্তরা জানান, চলতি বছরের জুলাই মাসে একবার ও আগস্ট মাসে দুইবারসহ ফুলগাজী ও পরশুরাম তিনবার বন্যায় হয়েছে। এতে এই এলাকায় বসবাসকারীরা পড়েছে মহা বিপদে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্যখাতে। ধ্বংস হয়ে গেছে রাস্তা ঘাট বিজতলা ও সবজি বাগান। দুই মাসের ব্যবধানে তিনবার বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় দিশেহারা হয়ে পরেছেন স্থানীরা।

    তারা জানান, গেল দুই বারের চেয়ে এবারের বন্যার অবস্থা খুবই ভয়াবহ।মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে মানুষের বাড়ি ঘরে পানি উঠা শুরু করে। অনেকে সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির ঘরে পানি। রান্না ঘরে পানি থাকায় তারা চুলা জ্বালাতে পারছে না। অনেকেই ছোট ছেলে মেয়ে নিয়ে খাটের উপরে খাট রেখে কোন রকম জীবন যাপন করছেন। দুই উপজেলার প্রায় ৫০টা গ্রামের সাড়ে ১২ হাজার মানুষ পানি বন্দি আছে বলে জানা যায়। বর্তমানে মুহুরী নদীর পানি বিপদসীমার ৮৫ সে. মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    বন্যায় ক্ষতিগ্রস্ত ফিরোজা বেগম (৫২) জানান, গেল দুই বারের বন্যায় তাঁর ঘরের সব মাটি স্রোতে নিয়ে যায়। বার বার বন্যায় আমার সব শেষ হয়ে গেছে, আমি মাটি কোথায় পাবো? আমি কোথায় থাকবো? আবু আহম্মদ (৬৫) নামে একজন জানান, গতরাতে পানি তেমন বাড়েনি, কিন্তু মঙ্গলবার সকাল হওয়ার সাথে সাথে যে পরিমান পানি বাড়ছে তা আগে কখনো দেখনি। তিনি আরো বলেন অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছে এবারের বন্যার পানি। সকাল থেকে শুধু সবাই বিস্কুট মুড়ি খেয়ে আছেন, ঘরের ভিতরে পানি হাঁটুর উপরে। আর পাশ্ববর্তী এনেকের ঘরে পানি রয়েছে কোমর পরিমাণ।

    পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা জানান, উপজেলার আওতাধীন মুহুরী নদীর ১২ টি স্থান দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে সব কয়টি ইউনিয়ন ও পৌরসভার পৌরসভার ৩০ টি গ্রামের ৯ হাজার ২০০ পরিবার পানি বন্দি রয়েছে।

    ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয় ভূঁইয়া জানান, অতিরিক্ত বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পূর্বের ভাঙ্গা স্থা দিয়ে পানি প্রবেশ করে, ফুলগাজী উপজেলার প্রায় ২০টি গ্রামের ৪ হাজার পরিবার পানিবন্দি রয়েছে।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত