১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ
  • গ্রেফতার হলেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা
  • গ্রেফতার হলেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা

    দৈনিক আমার ফেনী

    অনলাইন ডেস্ক
    সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা সোহাগকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য।

    মঙ্গলবার রাতে সোহাগ নামের ওই ব্যক্তিকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সিটিটিসি ইউনিটপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক হত্যার হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করা হয়।

    গত ২৯ জুন রাতে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন চুনারুঘাট থানার ওসি তাকে হোয়াটস অ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে ৪/৫ জনের একটি টিম মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না সাবধানে থাকবেন। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা