৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> টপ নিউজ
  • ১৫ দিনের কন্যাকে জীবন্ত কবর দিলেন বাবা
  • ১৫ দিনের কন্যাকে জীবন্ত কবর দিলেন বাবা

    দৈনিক আমার ফেনী

    অনলাইন ডেস্ক

    পাকিস্তানের সিন্ধ প্রদেশের থারুশাহ এলাকার বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি তার ১৫ বছরের মেয়েকে জীবন্ত কবর দিয়েছেন। অর্থের অভাবে নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলেছেন তিনি। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশটিতে।

    অভিযুক্ত ওই ব্যক্তিকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি দিয়ে জানান, শিশুকন্যার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেয়ে তিনি এমন সিদ্ধান্ত নেন।

    স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন- সন্তানকে প্রথমে তিনি জীবন্ত অবস্থাতেই একটি বস্তায় ভরেছিলেন। তারপর মাটি খুড়ে সেই বস্তা পুঁতে দেন। অর্থের অভাবে তার নিজেরই পেট চলে না। সন্তানকে কোনও রকমে খাওয়ানোর বন্দোবস্ত করেছিলেন। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়, ওই শিশুর চিকিৎসা প্রয়োজন। যাতে বেশ খানিকটা খরচ করতে হবে। এরপরই শিশুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।

    অভিরুক্তের বিরুদ্ধে পাকিস্তানের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ অনুযায়ী ওই শিশুকন্যার কবর খুঁড়ে তথ্য সংগ্রহ করবে পুলিশ। ফরেন্সিক পরীক্ষা এবং ময়নাতদন্তও করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে বিষয়টি তাদের কাছেও আরও স্পষ্ট হবে।
    সূত্র: ডন, আরাই নিউজ

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা