১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • লাইসেন্স না থাকায় ক্যাবল অপারেটরকে জরিমানা
  • লাইসেন্স না থাকায় ক্যাবল অপারেটরকে জরিমানা

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনীর শহরের শাহীন একাডেমী রোড এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
    আজ শুক্রবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এই অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় খন্দকার এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    রুম্পা ঘোষ বলেন, অবৈধ ক্যাবল অপারেটরেরা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
    এ সময় বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১