১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • শতভাগ উৎসব বোনাসের দাবিতে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন
  • শতভাগ উৎসব বোনাসের দাবিতে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি

    শতভাগ উৎসব বোনাসের দাবিতে জেলা কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে শহরের ট্রাংক রোডে অবস্থিত ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির আয়োজনে শতভাগ উৎসব বোনাসের দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক আহমদ। ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁদগাজী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ ভূঁইয়া, আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের মনির উজ জামান, সামছুল করিম কলেজর প্রভাষক শিরীন রহমান, বক্তার মুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের বিবি রহিমা, রাজাপুর কলেজের আব্দুল হাইয়ুম জুয়েল, ফুলগাজী মহিলা কলেজের সাইদুল হক, নাসিম কলজের লোকমান হোসেন সুমন। পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এডভোকেট পার্থ পাল চৌধুরী ও এডভোকেট সমীর কর।

    এসময় বক্তরা বলেন, এমপিওভূক্ত শিক্ষকদের কে ১০০% উৎসব বোনাস দিতে হবে। দীর্ঘ ২১ বছর ২৫% বোনাস দিয়ে শিক্ষকদের সাথে টালবাহানা করা হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতির এই বাজারে শিক্ষকদের সামাজিক মর্যাদা নিয়ে চলা খুবই কষ্টকর। সারাদেশে প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন।এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের বেসিক বেতনের পুরো অংশ সরকার দিলেও দুই ঈদে মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা দেয়া হয়। ফলে চাকরিতে প্রবেশের পর একজন শিক্ষক উৎসব ভাতা পান তিন থেকে চার হাজার টাকা। কলেজের শিক্ষক পান সাড়ে পাঁচ হাজার টাকা।
    বক্তরা বলেন বৈশ্বিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান বাজারে এই সামান্য টাকায় কোনোভাবেই প্রয়োজন মেটানো সম্ভব নয়। ফলে পাঁচ লাখ শিক্ষকের মনে নেই উৎসব আনন্দ। তাই শতভাগ বোনাসের বিষয়টি দ্রুত নিষ্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত