১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ
  • আজকের তরুণেরাই হবে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ -জুনাইদ আহমেদ পলক
  • আজকের তরুণেরাই হবে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ -জুনাইদ আহমেদ পলক

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে রুপকল্প ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে আমাদের সামনে রয়েছে চারটি লক্ষ্য-স্মার্ট সিটিজেন তৈরি, স্মার্ট সিটি, স্মার্ট গভর্নেন্স ও বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলা। তাই জননেত্রী শেখ হাসিনার এবারের নির্বাচনী ইশতেহারেও মূল স্লোগান ছিল ‘উন্নয়ন হবে দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান’।
    দেশের প্রত্যেকটি ইউনিয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত নারী এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুরুষদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে করে প্রত্যেকটি ইউনিয়ন স্মাট কর্মসংস্থানের হাব হিসেবে গড়ে উঠবে এবং আজকের তরুণরাই হবে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ।
    গতকাল বুধবার দুপুরে ফেনীর পিটিআই মাঠে তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের হার-পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার হিসেবে ল্যাপটপ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার জাকির হাসান, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার।
    কোডার্সট্রাস্ট বাংলাদেশের বিভাগীয় প্রধান প্রকৌশলী কাজী তারানার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মোস্তফা কামাল ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার। এছাড়াও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে হার পাওয়ার প্রকল্পের আওতায় ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার ৭৪৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার সাবিহা জামান, লক্ষ্মীপুর জেলার ইশরাত জাহান তানজিনা ও ফেনী জেলার চৈতী সাহা।
    প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক আরো বলেন, বিশ্বজয়ের হাতিয়ার একটি স্মার্ট ল্যাপটপ। উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, চাকুরির পিছনে না ছুটে তোমরা উদ্যোক্তা হয়ে আরো দশজনকে চাকুরী দিতে পারো। একসময়ে বাংলাদেশে যৌতুক ব্যাধি হয়ে উঠেছিল। ১৯৯৬ সালে শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্তের কারণে নারী শিক্ষার প্রসারসহ যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে সম্ভব হয়েছে। একসময় বেশিরভাগ পুরুষ প্রাইমারি স্কুলের শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে বর্তমানে প্রাইমারি বিদ্যালয়গুলোতে শতকরা ৬০ শতাংশ নারী শিক্ষকতা পেশায় নিজেদেরকে নিয়োজিত করেছেন।
    বিশেষ অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন। তখন অনেকে হাস্যরস করেছিল। ১৫ বছর পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। আজকের বিতরণকৃত এক একটি ল্যাপটপ প্রত্যেক তরুণীকে মাথা উঁচু করে থাকার প্রেরণা যোগাবে। তথ্যপ্রযুক্তিতে অন্য দেশের চেয়ে বাংলাদেশ আজ পিছিয়ে নেই। আগামী ৫ বছরে বাংলাদেশে তথ্যসমৃদ্ধ ছাড়া তথ্যবর্জিত মানুষ থাকবে না। ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের প্রয়োজন। পুরুষের পাশাপাশি নারীরাও আজ পিছিয়ে নেই। আজ যারা ল্যাপটপ পাচ্ছেন তারা বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
    ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলার আধুনিক রূপ হচ্ছে তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ। তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিন বদলের সনদ রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। উপস্থিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ২০৪১ সালের মধ্যে নারী আইসিটি সেবা নিশ্চিতকরণসহ নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
    ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে স্থাপিত ৯৯৯ ন্যাশনাল হেল্পলাইন নম্বরটির মাধ্যমে সাধারণ জনগণ ব্যাপক উপকৃত হয়েছে। ৯৯৯ এর মাধ্যমে দেশের মানুষ দ্রুত সেবা পাচ্ছে, যা বলার অপেক্ষা রাখে না।
    এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার ৭৪৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১