৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> টপ নিউজ >> মিরসরাই
  • মিরসরাইয়ে ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণের উদ্বোধন
  • মিরসরাইয়ে ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণের উদ্বোধন

    দৈনিক আমার ফেনী

    কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম:
    উৎপাদন খরচ হ্রাস ও বেশি ফলন পাওয়ার লক্ষ্যে মিরসরাইয়ে প্রথম শুরু হয়েছে যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম। মীরসরাই উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধিততে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাং নাছির উদ্দিন।
    মঙ্গলবার (১৬জানুয়ারি) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে রাইস ট্রান্সপ্লান্টার মাধ্যমে সমলয় বোরো ধানের চাষাবাদ শুরু হয়।

    দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আবদুছ ছোবহান, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাং নাছির উদ্দিন বলেন, রাইস ট্রান্সপ্লান্টার পদ্ধতির চাষাবাদে বীজতলা থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত যান্ত্রিকীকরণের মাধ্যমে সম্পন্ন করা যায়। এই চাষাবাদে কম খরচে কৃষক অধিক ধান উৎপাদন করতে পারবেন। ধানের অধিক ফলনে কৃষকও লাভবান হবেন। এই চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে দেশ খাদ্য উৎপাদনে আরও সমৃদ্ধ হবে বলে জানান।

    প্রসঙ্গত, ‘প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে “সমলয়” চাষ। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেমে বা ট্রে-তে লাগানো যায় ধানের বীজ। ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা হয়। রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করলে সময় কম লাগবে।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা