১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> ফেনী >> ফেনী শহর >> সোনাগাজী
  • ফেনীতে গোয়েন্দা পুলিশের হাতে ১৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
  • ফেনীতে গোয়েন্দা পুলিশের হাতে ১৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

    দৈনিক আমার ফেনী

    ফেনী প্রতিনিধি :
    ফেনী শহরের আবু বক্কর সড়কে এম.জি এন্টারপ্রাইজের গোডাউনের সামনে থেকে একটি পিকআপসহ ১৭ বস্তা চিনি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে পিকআপসহ চিনিগুলো উদ্ধার করা হয়।

    ডিবি পুলিশ সূত্র জানায়, ভারতীয় চিনি ফেনী শহরের বড় বাজারে আসছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আবু বক্কর সড়কে অভিযান চালায়। এ সময় পিকআপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ (ফেনী-ন-১১-১১৪৯) পিকআপটি আটক করে ডিবি কার্যালয় নিয়ে আসে। গাড়িতে লাগানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন স্টিকারে ড্রাইভার এর নাম নুর উদ্দিন, মুঠোফোন ০১৮৭৯ ২৯১৩১০ লেখা রয়েছে।

    স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ভারতীয় চিনির বস্তা দেশীয় একটি ব্র্যান্ডের বস্তায় ভরে ফেনীসহ বিভিন্ন জায়গায় গোপনে বাজারজাত করছে এ চোরাকারবারি চক্র।

    ফেনী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিদীপ কুমার দাশ বলেন, ১৭ বস্তা চিনিসহ পিকআপটি জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালকের নামে মামলা দায়ের করা হয়েছে।
    এর আগে, ১৬৮ বস্তা ভারতীয় চিনিসহ ফেনীর ফুলগাজীতে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর রোববার ভোরে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর এলাকা থেকে চিনিগুলো উদ্ধার করা হয়। এঘটনায় আবদুল হান্নান রানা মামুন (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের খোরশেদ আলমের ছেলে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা