৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আওয়ামী লীগ >> কুমিল্লা >> দেশজুড়ে
  • “চৌদ্দগ্রামকে সুন্দর করে সাজাতে সকলে সহযোগিতা করবেন” -মুজিবুল হক এমপি
  • “চৌদ্দগ্রামকে সুন্দর করে সাজাতে সকলে সহযোগিতা করবেন” -মুজিবুল হক এমপি

    দৈনিক আমার ফেনী

    চৌদ্দগ্রাম প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামকে সুন্দর স্মার্ট উপজেলায় সাজাতে সবাইর সহযোগিতা করবেন উপজেলা আইন শূঙ্খলা সভায় এমন আশা ব্যক্ত করেন স্হানীয় সংসদ সদস্য মজিবুল হক এমপি। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জে পি দেওয়ান। মুজিবুল হক এমপি জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করায় প্রশাসনের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বদলির বিষয়ে আমি কোন তদবির করবনা।

    আপনারা যেভাবে আছেন সে অবস্থায় সকলে চৌদ্দগ্রামকে সুন্দর ভাবে সাজাতে সহযোগিতা করবেন। আলোচনায় অংশ গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম বাহার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা, ওসি হাইওয়ে লোকমান হোসেন, শিল্পপতি তমিজউদদীন সেলিম, ইউপি চেয়ারম্যান কাজী ফরহাদ হোসেন, মোশাররফ হোসেন, একে খোকন, মাহাবুব মজুমদার, নাইমুর রহমান মাছুম,মোস্তফা কামাল, মাঈনুদ্দিন ভূঁইয়া, খলিলুর রহমান, জানে আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কিবরিয়া টিপু, সমবায় অফিসার ভূঁইয়া মো শাহীনুর রহমান, মৎস অফিসার শেফাউল আলমসহ বিজিবি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা