১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • নির্বাচন প্রত্যাখ্যান করলেন স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার
  • ফেনী ৩

    নির্বাচন প্রত্যাখ্যান করলেন স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল কবির প্রকাশ রিন্টু আনোয়ার আজ ৫ জানুয়ারি শুক্রবার নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। এসংক্রান্ত একটি প্রেস রিলিজ সাংবাদিকদের পাঠিয়েছেন। তার মার্কা ছিল বাঁশি। রিন্টু আনোয়ার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। তিনি জাতীয় পার্টির ফেনী জেলা সভাপতি ছিলেন।
    নির্বাচন প্রত্যাখ্যান প্রসঙ্গে রিন্টু আনোয়ার বলেন, আমি বিগত ১০/১২দিন দাগনভূঁঞা-সোনাগাজী নির্বাচনী এলাকার বহু স্থানে ভোটার, সুশীল সমাজ, সাংবাদিক এবং ব্যবসায়িদের সাথে মতবিনিময় ও গণ সংযোগ করেছি। এতে আমার কাছে মনে হয়েছে, স্থানীয় জনগণ এখানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি পুরোপুরি আস্থা হারিয়ে ফেলছে। নির্বাচন ব্যবস্থাপনার প্রতিও তাদের কোন বিশ্বাস নেই। গণতন্ত্র সচেতন এখানকার মানুষেরা মনে করে, বিগত ১৫ বছর নির্বাচন ও গণতন্ত্রকে এখানে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাতে তারা মূল্যহীন।আমার ভোটের কোনো মূল্য নেই’-এমন ভাবনা তাদের মনের মধ্যে আসন করে নিয়েছে।
    এটি গণতন্ত্রের জন্যে অশনি সংকেত। আমি গণসংযোগে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি কিন্তু মানুষ ভোট দিতে যাওয়ার জন্য রাজি নয়। তারা বলছে ভোট দিয়ে কি হবে ? এমপি’তো নির্ধারণ হয়েই আছে! শুধু ঘোষণা বাকি। মোট কথা এখানে প্রতিবার নির্বাচন ‘ফেনী স্টাইল’ মঞ্চায়ন হওয়ার কারণে ভোটের প্রতি মানুষ পুরোপুরি আস্থা হারিয়েছে। যদিও সরকার ও বিভিন্ন মহল থেকে বার বার জানানো হয়েছে এবার অংশগ্রহণ মূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তাই, যে জনপ্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত হয় না, সেই জনপ্রতিনিধি এবারও আমি হতে চাই না।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা