১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ
  • মনোনয়ন নিলেন ৯জন
  • ফেনী-৩

    মনোনয়ন নিলেন ৯জন

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৭, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। দাগনভূঞা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, তার ছেলে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইসতিয়াক আহম্মেদ সৈকত, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ থেকে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের দাগনভূঞা উপজেলা সভাপতি আবু নাছের, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে তবারক হোসেন সোহেল, প্রগতিশীল গনতান্ত্রিক পার্টির (পিডিএফ) এর প্রার্থী আজিম উদ্দিন আহম্মেদ। সোনাগাজী সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ ও তার সহধর্মিনী পারভিন আক্তার, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জেড এম কামরুল আনাম।
    সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ বলেন, আমি দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে সব সময় সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে ছিলাম। আমি সংসদ সদস্য থাকাকালীন সময় সোনাগাজী-দাগনভূঞা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ চায় আমি আবারও নির্বাচন করি এবং সংসদ সদস্য নির্বাচিত হই। তাদের চাওয়ার প্রতি সম্মান জানিয়ে আবারও ভোট করার জন্য এলাকায় এসেছি। স্বতন্ত্র ভাবে ভোট করার জন্য ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশাকরি ভোটাররা আমাকে হতাশ করবে না, ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
    এ বিষয়ে জেড এম কামরুল আনাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনাপ্রতিদ্বন্দ্বীতায় কেউ পাস করে আসতে পারবেন না। আমার পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তোলা হয়েছে। নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত