১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ >> সোশ্যাল মিডিয়া
  • আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে- জয়
  • আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে- জয়

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এ বছর সারাদেশে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব পালিত হলো, আওয়ামী লীগ দল হিসেবে কতটুকু অসাম্প্রদায়িক তা আরেকবার দেখলো বাংলাদেশ।
    নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার(২৫অক্টোবর) দেওয়া এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় সদ্য শেষ হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে এমন বক্তব্য দেন।
    ওই স্ট্যাটাসে তিনি আরও বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এদেশে ঠিক বিপরীত চিত্র ছিলো। সাম্প্রদায়িক হামলা, মানুষ হত্যা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের সেই অন্ধকার যুগের সমাপ্তি টেনেছে।
    বঙ্গবন্ধুর দৌহিত্র নিজের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক আদর্শকে ধারণ করে আওয়ামী লীগ এর নেতৃতে, এদেশের সকল সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বাংলাদেশে আবার এগিয়ে যাবে, এটাই হোক আমাদের সবার প্রতিজ্ঞা।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা