১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে >> নোয়াখালী
  • কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
  • বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগ

    কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ প্রতিনিধি
    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (১৬ অক্টোবর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে। এর আগে, রোববার রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ঘটনার দু’দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে ১নম্বর আসামি করে ৩১জনের বিরুদ্ধে চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ওই মামলায় রোববার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মানিক মঞ্জিল থেকে চেয়ারম্যান কাজী হানিফকে গ্রেফতার করে।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা