২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> জাতীয় >> টপ নিউজ
  • বিএনপির পৈশাচিকতার চিত্র নিয়ে স্তম্ভিত পথচারী
  • ঢাকার রাস্তায় বিলবোর্ড

    বিএনপির পৈশাচিকতার চিত্র নিয়ে স্তম্ভিত পথচারী

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    রাজধানীর শাহবাগ, মৎসভবন, আগারঁগাওসহ বিভিন্ন মোড়ে মোড়ে বসেছে বিএনপি সরকারের ভয়াবহ পৈশাচিকতা ঘটনা নিয়ে বিলবোর্ড। সেখানে ওঠে এসেছে ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপির জামায়াত নৃশংসতার চিত্র। ২০ বছর আগের সহিংসতার ছবি থেকে স্তম্ভিত হচ্ছেন পথচারীরা। রবিবার অফিসের পথে বের হওয়া মানুষ যেনো ফিরে যায় সেই নির্মম সময়ে।
    শাহবাগের মতো ব্যস্ততম রাস্তাতে চলার পথে বিলবোর্ডের সামনে একটু দাঁড়িয়ে পড়ছেন কেউ কেউ। অনেকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে চলে যান। চোখ ফিরিয়ে নিলেন কেন? জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান বলেন, ‘এই সহিংসতার চিত্র মনে গেঁথে আছে। তখন আমি বেশ ছোট। আমার এলাকাতে অনেক অত্যাচার নির্যাতনের নজির আছে। আমার প্রতিবেশিরা আমাদের বাসায় আশ্রয় নিয়েছিলো আগুন থেকে বাঁচতে। এসব আমরা ভুলে গেছি। নিজের কাছেই লজ্জা লাগলো এই ছবিটা দেখে।’ তবে মানুষকে এঘটনা দেখানো দরকার আছে বলেও তিনি মনে করেন।

    মৎসভবন থেকে শাহবাগ হয়ে টিএসসি এই পথে যারা যাতায়াত করেন তাদের বড় অংশ শিক্ষার্থী। ২০০১ সালের অক্টোবরের সেই তা-ব বা পুরো শাসনামলেই যে ভয়ঙ্গর ভীতি তৈরি করা হয়েছিলো সেসব তাদের স্মৃতিতে নেই। বিলবোর্ড দেখে তাদেরই কেউ কেউ কথা বলছিলেন মধুর ক্যান্টিনে বসে।
    আঁগারগাওতে কথা হয় বেসরকারি চাকরিজীবী মাহমুদুর রহমানের সঙ্গে। মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এই যে মেট্রোরেলের স্থাপনা এর নিচে এই জঘন্য পোস্টারের মধ্য দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়েছে, এই উন্নয়ন আমাদের চোখে পড়ে না। কিন্তু সেই যে জঘন্য দিনগুলো আমরা কাটিয়েছি, তা আমরা ভুলতে বসেছি। আমি কিছুক্ষণ পোস্টারটার দিতে তাকিয়ে আর পারিনি। কান্নায় চোখ ভিজে এসেছে।’
    প্রতিবারই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হাত ধরে প্রকাশ্যে নাশকতা শুরু করে জামায়াত-শিবির। বিএনপি-ছাত্রদল-যুবদল প্রথমে সরকারবিরোধী অবস্থানের নামে দেশজুড়ে সন্ত্রাস শুরু করে, এরপরেই জামায়াত-শিবিরের ক্যাডাররা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতন চালাতে থাকে। এ যেনো নিয়মে পরিণত হয়েছে। ২০০১ সালের নির্বাচনের সময় তাদের নিপীড়নের এই ধারা ২০১৪ সালে পেট্রোল বোমায় গণহারে মানুষ পুড়িয়ে মারার মতো বর্বরতায় রূপ নেয়।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত