১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর
  • হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গনঅনশন ও গণঅবস্থান
  • ফেনীতে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে

    হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গনঅনশন ও গণঅবস্থান

    দৈনিক আমার ফেনী

    আমার ফেনী ডেস্ক
    ‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই – ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ শ্লোগানে সংখ্যা লঘু জনগোষ্ঠী জনগোষ্ঠীর ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শুক্রবার (২২ সেপ্টেম্বর ) শহরের ট্রাংক রোডস্হ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকাল-সন্ধ্যা গনঅনশন ও গণঅবস্থান কর্মসূচী পালন করছেন।
    ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে গণঅবস্থান শুরু হয়।
    এতে বক্তব্য রাখেন ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক লিটন সাহা, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সমীর চন্দ্র কর, সহ-সভাপতি এডভোকেট রশিক শেখর ভৌমিক, সদর উপজেলা কমিটির সভাপতি পুলিন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক যতন মজুমদার, ফেনী পৌর কমিটির সভাপতি রিপন সাহা, এডভোকেট মানিক শর্মা, ফেনী জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট শিপন বিশ্বাস, ফেনী পৌর ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অর্জুন কুমার নাথ।
    এ সময় ফেনী জেলা, উপজেলা ও পৌরসভার নারী পুরুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।
    বক্তারা বলেন, ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশর সংখ্যালঘুদের ৭ দফা দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করায় এ আন্দোলনের ডাক দিয়েছেন।

    আরও পড়ুন

    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত