১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইনসহ নানা দাবি বাস্তবায়নে ফেনীতে মানববন্ধন
  • ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইনসহ নানা দাবি বাস্তবায়নে ফেনীতে মানববন্ধন

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
    ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অনিল বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ফেনী শাখার সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি হীরালাল চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখা সাধারণ সম্পাদক লিটন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কর, বর্তমান সহ-সভাপতি নেপাল চন্দ্র শীল, শান্তি রঞ্জন চৌধুরী, সদর পূজা পরিষদের সভাপতি তপন বসাক, পৌর সভাপতি সমর দেবনাথ, পরশুরাম পূজা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, সোনাগাজী পূজা পরিষদের সভাপতি সমর দাস প্রমুখ।
    এসময় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
    ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি হীরা লাল চক্রবর্তী বলেন, বর্তমান সরকার দেশের অনেকগুলো ইস্তেহার বাস্তবায়ন করলেও হিন্দু সম্প্রদায়ের জন্য যে ইস্তেহার ঘোষণা করেছিলেন সেগুলো বাস্তবায়ন হয়নি। সংখ্যালঘুদের উপর নানা সময়ে হামলা হয়েছে, মন্দির, শশ্মান দখল হয়ে যাচ্ছে কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। রাষ্ট্রকে গণতান্ত্রিক উপায়ে পরিচালনার জন্য অনতিবিলম্বে দাবী বাস্তবায়ন করার আহবান জানান তিনি।
    হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ফেনী শাখার সভাপতি শুকদেব নাথ বলেছেন, আওয়ামী লীগ সরকার ঘোষণা দিলেও আজ অবধি হিন্দু সম্প্রদায়ের দাবী বাস্তবায়ন করেনি। এ সংসদ শেষ হওয়ার আগে যদি দাবী পূরণ করা না হয় আমরা মনে করব আমাদের সাথে প্রতারণা হয়েছে। তিনি বলেন, বারবার আমাদের আশ্বাস দিয়েও কোন ব্যবস্থা না নেয়া দুঃখজনক। দাবী না মানলে আগামীতে অনশন করার ঘোষণা দেন তিনি।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত