১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী সদর
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ধলিয়া ইউনিয়ন যুবলীগ নেতার মৃত্যু
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ধলিয়া ইউনিয়ন যুবলীগ নেতার মৃত্যু

    দৈনিক আমার ফেনী

    সদর উপজেলা প্রতিনিধি
    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪) নামে এক জনের মৃত্যু হয়েছে।
    শুক্রবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত মঙ্গলবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। দেলু ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোল্লার তাকিয়া দশঘরিয়া গ্রামের মাস্টার বাড়ির মৃত. বেলায়েত হোসেন বেলালের একমাত্র ছেলে। তিনি সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগ ১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন এবং শহরের মাস্টার পাড়াস্থ লমী হাজারী রোডের ‘স্বপ্ন কুঠির’ নামের বাসায় ভাড়ায় থাকতেন। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.আলম.সবুজ দৈনিক আমার ফেনীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
    নিহত দেলোয়ার হোসেনের আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা যায়, মৃত্যুকালে তিনি দিয়া নামের ৯ বছরের কন্যা সন্তান রেখে যান। আজ শুক্রবার বাদ আসর নিহত দেলোয়ার হোসেন দেলুকে সদর উপজেলার মোল্লার তাকিয়া দশঘরিয়া তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    আরও পড়ুন

    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ
    দাগনভূঞায় দাদনা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড
    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩