২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে
  • ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যারপরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। নামতে শুরু করেছে লোকালয় থেকে পানি। টানাবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী ও কহুয়া নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা গত সোমবার প্লাবিত হয়েছে। বন্যায় ১০ গ্রামের অন্তত ১৮ শত পরিবার ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে রয়েছে। তবে পানি নামার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্ন আয়ের হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকেরা। ইতোমধ্যে বন্যায় ঘর-বাড়ি,ফসলি জমিসহ অনেক গ্রামীন সড়ক নষ্ট হয়ে গেছে। চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন স্থানীয়রা।
    এদিকে পাহাড়ি ঢলে দুই উপজেলার অন্তত ৮১৫ হেক্টর আমনের জমি, ২০ হেক্টর সবজি পানির নিচে তলিয়ে আছে৷ বাঁধভাঙা পানিতে ৩৭৫টি পুকুরের ৪৯ মেট্রিক টন মাছ ভেসে গেছে। তবে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তিনি বলেন ফুলগাজী উপজেলার ৮৫০ পরিবার ও পরশুরামের ৫০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষি, মৎসসহ সকল বিভাগকে ক্ষতিগ্রস্থদের প্রনোদনা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত