১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর
  • আজ থেকে ফেনীর সড়কে দেখা মিলবে মহিলা বাস সার্ভিস
  • আজ থেকে ফেনীর সড়কে দেখা মিলবে মহিলা বাস সার্ভিস

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী শহরে চলাচলরত নারীদের সেবা দিতে আজ থেকে শহরের বিভন্ন সড়কে চলবে ফেনী পৌর মহিলা বাস সার্ভিস। দেশের বিভিন্ন বিভাগীয় শহরে টাউন বাস সার্ভিস না থাকলেও ফেনী শহরের টাউন বাস সার্ভিসের পর নতুন করে যুক্ত হচ্ছে পৌর মহিলা বাস সার্ভিস। এতে শহরের নারীদের সেবায় যুক্ত হচ্ছে নতুন সেবার দ্বার। আজ সকাল সাড়ে ১০টায় পৌরসভা চত্বর থেকে পৌর মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করবেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
    ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকেও ফেনী শহরে আসে বিভিন্ন নারী। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী-শিক্ষিকা, অফিসগামী নারীসহ চিকিৎসা নিতে, মার্কেটিং করতে ও দৈনিন্দন হাজার খানেক নারীকে ফেনী শহরে আসতে হয়। শহরে চলাচলের জন্য নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রিন টাউন বাস সার্ভিস থাকলেও নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা আমাদের শহরের নেই। ফলে শহরে নারী-পুরুষ একসঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। এতে অনেক সময় আমাদের মা-বোন ও মেয়ে সন্তানরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। তাদের অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে বাধ্য হয়েই অনেক সময় এসব পরিবহন দিয়েই চলাচল করতে হয়। বিষয়টি আমার মাথায় আসলে আমি আমাদের অভিভাবক নিজাম উদ্দিন হাজারী এমপিকে জানাই ও পৌর মহিলা বাসি সার্ভিসের কথা বলি। তখন তিনি আমাকে উৎসাহিত করলে আমি এ উদ্যোগটি নিয়।
    মেয়র বলেন চেষ্টা ছিলো বাসের চালক ও সহকারী নারীদের মধ্য থেকে নিয়োগ দেয়ার। কিন্তু কোন মহিলা চালক খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে পুরুষ চালক ও নারী সহকারী নিয়োগ দিয়েছি। পৌর এলাকার তিনটি রুটে পৌর মহিলা বাস সার্ভিসের তিনটি পরিবহন চলাচল করবে। পৌরসভার নির্ধারিত ভাড়ায় (ভাড়া আজ জানানো হবে) ফেনী সদর হাসপাতাল থেকে মহিপাল, সালাহউদ্দিন মোড় থেকে লালপোল এবং ট্রাংক রোড থেকে ফেনী সদর হাসপাতাল রুটে বাসগুলো চলাচল করবে। পৌর মহিলা বাস সার্ভিসে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। কোনো পুরুষ এ সেবা গ্রহণ করতে পারবে না।
    এদিকে মেয়রের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নারীরা। তারা জানান পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে ফেনী পৌরসভা উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছন। পৌরসভাকে গ্রেডিংএর দিকে দিয়েও এক ধাপ এগিয়ে নিয়েছেন। এ সেবার কারনে আমরা নারীরা বিভিন্ন ধরনের হয়রানীর থেকে অবসান পাবো। এজন্য মেয়রকে ধন্যবাদ জানান তারা।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত