২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • আন্দোলনের নামে সহিংসতা মেনে নেয়া হবে না
  • নিজাম হাজারী

    আন্দোলনের নামে সহিংসতা মেনে নেয়া হবে না

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিনিধি
    আন্দোলনের নামে ফেনীতে কোন ধরনের সহিংসতা মেনে নেয়া হবে না। কেউ যদি শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলন করতে চায় তাতে কোন বাধা দেয়া হবে না। আগামীর নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। বিএনপিও এ নির্বাচন অংশ নিবে বলে মন্তব্য করেছেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। গতকাল সোমবার সংস্কার কাজ শেষে নতুন আঙ্গিকে সাজানো ফেনী প্রেসক্লাব ভবনের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
    এসময় তিনি আরো বলেন, আমি একটি দৈনিক পত্রিকার সম্পাদক, আমি একটি পত্রিকার সম্পাদক হলেও কোনদিন ফেনী প্রেসক্লাবের সদস্য হবো না। তবে সকল কাজে আমি পেছন থেকে সহযোগিতা করব। কখনোই সামনে আসব না। সর্বোচ্চ সহযোগিতা করব। আমি চেষ্টা করি আপনাদের মনোমালিন্য মিটিয়ে দিতে। প্রেসক্লাব বন্ধ থাকা জন প্রতিনিধিদের জন্য অসম্মানের বিষয়, লজ্জার বিষয়। আমি চেয়েছি সবাই মিলেমিশে সুন্দর পরিবেশে যাতে বসতে পারেন। আমার পরিবারের মধ্যে (সাংবাদিকদের) মান-অভিমান থাকবে কিন্তু মান-অভিমান যেন সহিংসতায় রূপ না নেয় সেদিক সবাইকে নজর রাখতে হবে। সাংবাদিকদের লেখনির জন্য ঠান্ডা পরিবেশ প্রয়োজন তাই আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রেসক্লাবে ২টি এসি (পরবর্তীতে ফোনে তিনটি এসির কথা বলেছে) আগামিকাল মঙ্গলবার লাগিয়ে দেয়া হবে। প্রেসক্লাবের জন্য নতুন করে আসবাবপত্র দেয়া হবে। এসময় তিনি আসবাবপত্রের তালিকা দিতে সাংবাদিকদের বলেন।
    নিজাম হাজারী বলেন, সাংবদিকদের সর্বোচ্চ সহযোগিতার কারণে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমার এই কৃতজ্ঞতাবোধ অতীতেও ছিল, এখনও আছে এবং আগামীতেও থাকবে। শহরের ফুটপাত উচ্ছেদ, নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা ও অবৈধ টমটম চলাচলের ক্ষেত্রে আগামীকাল থেকে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা কিমিটির বৈঠকে আমি অভিযান পরিচালনা করার জন্য বলেছি। অভিযানে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
    ফেনী শহরে সব বহিরাগত এসে ভিক্ষা করে বলে নিজাম হাজারী এমপি দাবী করে বলেন, ইসলাম ভিক্ষাকে সন্মানের সহিত দেখেনি। আমরা আমাদের শহরে বাহিরের কোন ভিক্ষুককে ভিক্ষা করতে দেবো না। এতে আমাদের সন্মান ক্ষুন্ন হয়। অনেক ভিক্ষুক আছে যাদের অনেক টাকা তারপরও তার ভিক্ষা করে। ট্রাংক রোডে হাত-পা ছাড়া এক ভিক্ষুক আজ ১০ বছর ধরে একি জায়গায় ভিক্ষা করছে। তাকে ভিক্ষাবৃত্তি থেকে সরানের জন্য সাবেক পুলিশ সুপার একটি সিএনজি ও নগদ ২০ হাজার টাকা দিয়েছে। মেয়র স্বপন মিয়াজী দিয়েছে ৩০ হাজার টাকা। অনেকজন থেকে হাজার হাজার টাকা তুলেও দেয়া হয়েছে। তারপরও সে ভিক্ষা ছাড়েনি। এটা পেশা হয়ে দাঁড়িয়েছে।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত