২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • সাব্বিরকে আসামী করায় ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • ছাগলনাইয়ার শাহেদ হত্যা মামলা

    সাব্বিরকে আসামী করায় ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ছাগলনাইয়ার আলোচিত শাহেদ হত্যা মামলায় ইকবাল হোসেন সাব্বিরকে আসামী করায় ও তার গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইকবাল হোসেন সাব্বিরের মা জুলেখা বেগম। এসময় তিনি জানান, তাঁর ছেলে সাব্বির ঘটনার সাথে কিছুতেই জড়িত নয়। সে নিউজ সংগ্রহের কারণে সেখানে গিয়েছিলেন।
    এসময় তিনি জানান, তার ছেলে সাব্বির একজন গণমাধ্যম কর্মী। এর বাহিরে সে একজন মানবিক সদস্য। সে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ২২ জন মুমুর্ষ রোগীকে রক্তদান করেছেন। করোনাকালীন সময়ে অক্সিজেন সেবাসহ টিকাদান কর্মসূচীতে স্বেচ্ছায় আড়াই বছর কাজ করেছেন। সে এলাকায় মানবিক কাজের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।
    জুলেখা বেগম জানান, ৩০ জুন শুক্রবার শুভপুর বাজারে আমাদের চম্পক নগর গ্রাম ও জয়পুর গ্রামের ছেলেদের মধ্যে সৃষ্ট ঝামেলার শালিস বৈঠকের কথা শুনে নিউজ সংগ্রহের জন্য সাব্বির শুভপুর বাজারে যায়। সে উক্তস্থানে যাওয়ার পর খুনি রফিকুল ইসলামের ছুরিকাঘাতে শাহেদ নিহত হয়। নিউজ সংগ্রহকালে উত্তেজনা বিরাজ করা অবস্থায় সাব্বির আত্নরক্ষার্থে শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল রহমান মজনুর অফিসে আশ্রয় নেয়। এসময় রফিকসহ অন্যান্যরাও একই অফিসে আশ্রয় নেয়। ঘটনাটি দেখে ইউপি সদস্য সজীব বাহির থেকে তালা বন্ধ করে দেয়। ইউপি সদস্য সজীব এসময় সাব্বিরকে পরিস্থিতি স্বাভাবিক হলে বের করে নিয়ে আসবে বললেও তা আর সম্ভব হয়নি। পরবর্তীতে পরিস্থিতি আরো ভয়াবহ হলে পুলিশ সেখানে আশ্রয় নেয়া আমার ছেলে সাব্বিরসহ সবাইকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে নিহত শাহেদের মা বিবি মরিয়ম অন্যের প্ররোচনায় সাব্বিরকে ৯ নম্বর আসামী করে থানায় মামলা দেন।
    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাব্বিরে জেঠাত ভাই রেজাউল করিম, খালা আয়েশা আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত