আমার ফেনী ডেস্ক
ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় পত্রিকার ১৫ বছর পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। গতকাল বুধবার বিকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, বিএমএ সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, সময় টিভির রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।
অনুষ্ঠানে এ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যাঁদের বিশেষ ভূমিকা রয়েছে সেইসব শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ৯ গুনী ব্যক্তিদের ‘শিক্ষা সম্মননা-২০২৩’ প্রদান করেছে দৈনিক ফেনীর সময়। পত্রিকাটির ১৫বর্ষে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা সূচক ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ফেনী সরকারী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডিএ বিলকিস আরা চৌধুরী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।




