ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলা পরিষদে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
সভায় বক্তব্য রাখেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও বিবি জোলেখা আক্তার শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ছাগলনাইয়া সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা কমিশনার (ভ‚মি) মো. ফখরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম জানে আলম, ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, শুভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ছাগলনাইয়া উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধ করে বিদ্যুতের লোডশেডিং কমানো, ফুটপাতের অবৈধ দোকানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে লোডশেডিং কমানো, ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন রুটে সিএনজি ভাড়া নির্ধারণ, ছাগলনাইয়া টু ফেনী ৩০ টাকা নির্ধারণ, অন্যান্য রুটে পূর্বের ভাড়া বহাল থাকা, ঈদুল আজহা উপলক্ষে চুরি, ছিনতাই রোধ, কুরবানি গরু বাজারে পুলিশের তৎপরতা বৃদ্ধির তাগিদ, রাজনৈতিক অস্থিরতার বিষয়ে সকলকে সচেতনতা করার বিষয়ে আলোচনা করা হয়।
সিএনজি মালিক ও চালকদের উদ্যেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, কোন রকমের অজুহাত দেখিয়ে নির্ধারিত সিএনজি ভাড়ার বাহিরে এক টাকাও বেশি আদায় করা যাবে না। দিন ও রাতে ভাড়া একই রকম থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় করা শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ।




