৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> সোনাগাজী
  • সোনাগাজীর ইউনুস নবী ডালিম ১২ বছর পালানোর পর অবশেষে গ্রেফতার
  • সোনাগাজীর ইউনুস নবী ডালিম ১২ বছর পালানোর পর অবশেষে গ্রেফতার

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    সোনাগাজীর ইউনুস নবী ডালিম ওরফে হারুনু রশিদ (৪০) এর বিরুদ্ধে মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন আদালত। সেই সাজা থেকে বাঁচতে নাম পরিবর্তন করে চট্টগ্রামে ১২ বছর পালিয়ে ছিলেন। তবে শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত তিনি পুলিশের কাছে ধরা পড়েছেন।
    গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
    এর আগে গত সোমবার রাতে পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের চর চান্দিয়া এলাকার সিদ্দিক মাস্টারের ছেলে।
    পুলিশ জানায়, ২০১১ সালে ইউনুস নবীকে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার করে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর তিনি আর আদালতে হাজির না হয়ে নাম পরিবর্তন করে গোপনে চট্টগ্রামে চলে যান। দীর্ঘশুনানি শেষে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদ- প্রদান করেন।
    সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি পুলিশকে জানায়, ইউনুস চট্টগ্রামে থাকেন। তবে মাঝে মধ্যে রাতের আঁধারে বাড়িতে এসে আবারও ভোর হওয়ার আগেই চলে যান। মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করেও নাম পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। এরপর তিনি ওই ব্যক্তিকে সোর্স নিয়োগ করেন। সোমবার রাতে তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। গোপনে সংবাদ পেয়ে পুলিশ সোনাগাজী পৌর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
    সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা