৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী সদর
  • আওয়ামী লীগ সরকার প্রান্তিক পর্যায়ে উন্নয়ন পৌঁছে দিতে সক্ষম হয়েছে, শুসেন চন্দ্র শীল
  • আওয়ামী লীগ সরকার প্রান্তিক পর্যায়ে উন্নয়ন পৌঁছে দিতে সক্ষম হয়েছে, শুসেন চন্দ্র শীল

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, মানুষের ক্রয়ক্ষমতা দিন দিন বাড়ছে। গত ২০ বছর আগে এ পরিস্থিতি ছিল না। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বর্তমান সময়ে মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়েছে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারেরও অভাব নেই। তাই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরের মানুষ তথা প্রান্তিক পর্যায়েও সর্বক্ষেত্রে উন্নয়ন পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে কোভিডকালীন সময়ে দেশের মানুষকে পরপর বিনামূল্যে তিনবার টিকা দেয়া হয়েছে। যা বিশে^র অনেক দেশের ছিল দু:স্বপ্ন।
    গতকাল মঙ্গলবার ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুষ্টি বিষয়ক কর্মশালা ডা. সাজ্জাদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
    ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস আর মাসুদ রানা’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন – উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন।
    খাদ্যে সুষম পুষ্টিগুণ ও স্বাস্থ্যে পরিমিত ক্যালরীগ্রহণ বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নওশিন।
    এতে আরো বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহিদ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম খোকন, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল আলম।
    কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ ৩৫জন উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা