৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> টপ নিউজ >> দেশজুড়ে >> মিরসরাই
  • মিরসরাইয়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি
  • মিরসরাইয়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি

    দৈনিক আমার ফেনী

    কামরুল ইসলাম
    চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কিছুদিন আগেও লাঙ্গল, গরু আর কাস্তে নিয়ে ছুটে চলা ছিল কৃষকের জীবন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ব্যবহারে বদলে যাচ্ছে কৃষকের জীবন। উপজেলার কৃষি বিভাগের সহযোগিতায় কৃষিকাজে এখন চাষিরা ব্যবহার করছেন রাইস ট্রান্সপ্লান্টার, ড্রাম সিডার, পাওয়ার ট্রিলার, রিপার, কম্বাইন্ড হারভেস্টার, অটো থ্রিসার যন্ত্র।
    কৃষি বিভাগের দেওয়া ভর্তুকির মাধ্যমে কেনা নতুন নতুন যন্ত্রপাতি ব্যবহারে কৃষিখাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এসব যন্ত্রের ব্যবহারের ফলে কমেছে শ্রম ও খরচ। অপরদিকে উৎপাদন বেড়েছে কয়েকগুণ। চলতি মৌসুমে মীরসরাই উপজেলায় ১৮শ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে যান্ত্র দিয়ে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। তীব্র তাপদাহের কারণে শ্রমিক সংকটের প্রভাব কাটিয়ে উঠছে কৃষকেরা। কৃষকের মাঠের ধান ঘরে তুলতে ব্যবহার করা হচ্ছে রিপার, থ্রেসার, কম্বাইন্ড হারভেস্টারসহ আধুনিক যন্ত্রপাতি।
    ইতোমধ্যে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভার বেশী ভাগ ধান যন্ত্রের সাহায্যে কাটা শেষ হয়েছে। এই বছর উপজেলার মোট বোরো ধানের অধিকাংশই ধান আধুনিক মেশিন দিয়ে কাটা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ হার আরও বৃদ্ধি পাবে বলে জানান কৃষকেরা।
    উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, মীরসরাই সদর, মিঠাছড়া, খৈয়াছড়া, মায়ানী, সাহেরখালিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জমিতে ধানের গোছায় হৃষ্টপুষ্ট ধান পেকে আছে। অপকারী পোকা বা রোগবালাই তেমন আক্রমণ করেনি। চাষিরা এসব ধান কম্বাইন হারভেস্টার দিয়ে কাটতে ব্যস্ত । এটি ব্যবহারে উৎপাদন খরচ ৬০-৭০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানান কৃষকরা। এছাড়া যন্ত্রটি ব্যবহারের ফলে ৭০-৮২ শতাংশ সময় বাঁচে এবং ৭৫ শতাংশ কম শ্রমিকের প্রয়োজন হচ্ছে।
    উপজেলার মায়ানী ইউনিয়নের কৃষক মোজাম্মেল হোসেন জানান, চাষের জন্য পাওয়ার ট্রিলার ও ফসল কাটার জন্য তার কম্বাইন হারভেস্টার মেশিন আছে। নিজের জমির পাশাপাশি বাণিজ্যিকভাবে অন্যের কাটা ও মাড়াই কাজে তার যন্ত্রগুলো ব্যবহার হয়। স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষি তাদের উৎপাদন বাড়িয়েছে, খরচ কমিয়েছে।
    উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, দিন দিন ফসলের জমি কমে যাচ্ছে, অপরদিকে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বাড়ছে। সে কারণেই অধিক জনসংখ্যার চাহিদা মেটাতে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের বিকল্প নেই। কৃষক ও কৃষির কল্যাণে কৃষি বিভাগ সেটাই করছে।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা