১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> টপ নিউজ >> দেশজুড়ে >> মিরসরাই
  • বারইয়ারহাটে ডায়াগনষ্টিক সেন্টারের ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যু পথযাত্রী গৃহবধূ নারগিস
  • বারইয়ারহাটে ডায়াগনষ্টিক সেন্টারের ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যু পথযাত্রী গৃহবধূ নারগিস

    দৈনিক আমার ফেনী

    মিরসরাই প্রতিনিধি
    মিরসরাইয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি না থাকলেও লোভনীয় অফার দিয়ে সাধারণ মানুষের সরলতার সুযোগে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ বেশ পুরোনো। জটিল রোগের ক্ষেতে ভুল রিপোর্ট নিয়মিত হয়। এবার অভিযোগ উঠেছে রক্তের গ্রুপ ভুল নির্ণয়ের। ভুল গ্রুপের রক্ত সঞ্চালনের ফলে এক প্রসূতি এখন মৃত্যুশয্যায়।
    জানা গেছে, গত শনিবার উপজেলার হিংগুলি ইউনিয়নের পূর্ব হিংগুলি গ্রামের গৃহবধূ নারগিস আক্তার প্রসব বেদনা নিয়ে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। তার রক্তের গ্রুপ ও পজেটিভ হলেও তার শরীরে এ পজিটিভ গ্রুপের রক্ত সঞ্চালন করা হয়। সাথে সাথেই তার অবস্থার অবনতি ঘটতে থাকে। স্বজনরা তাকে নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ নার্গিসকে আইসিইউতে ভর্তি দেন।
    অভিযোগ আছে মিরসরাইয়ের ডায়াগনস্টিক সেন্টারগুলো প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার চেম্বার করেন ঢাকা, চট্টগ্রামের নাম করা চিকিৎসরা। অতিথি চিকিৎসদের ছাড়া এসব হাসপাতাল সপ্তাহে ৫ দিন মানসম্পন্ন কোনো চিকিৎসক থাকেন না। প্রসূতিদের অপ্রয়োজনীয় সিজার অপারেশনের আয়েই টিকে আছে এই হাসপাতালগুলো। জরুরী চিকিৎসা দেওয়ার ডাক্তার না থাকলেও গর্ভবতীর সিজারের জন্য প্রস্তুত থাকেন তারা। তাদের আয়ের অন্যতম ভরসা সিজার।
    ভূক্তভোগী খালেদ মাসুদ জানান, তার স্ত্রী নারগিসকে চিকিৎসার জন্য নিয়ে আসে উপজেলার বারইয়ারহাটের নাইটেঙ্গেল ডায়্যাগনস্টিক ল্যাবে। সেইখানে থেকে রক্তের গ্রুপ নির্ণয় করলে তারা রক্তের গ্রুপের রিপোর্ট ভুল দেয়।
    তিনি অভিযোগ করেন, ‘ভুল রিপোর্টের কারণে আমার স্ত্রীর মৃত্যু হতো। তার রক্তের গ্রুপ ও পজেটিভ হলেও তার শরীরে এ পজিটিভ রক্তের গ্রুপ পুষ করে দেয়। ও এখন আইসিইউ বেডে ভর্তি রয়েছে। আমি অনেক কষ্ট করে আমার স্ত্রীর চিকিৎসা করছি। ইতোমধ্যে লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে।’
    এ বিষয়ে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা নাইটেঙ্গল ভুল করছে। আমরা ওই রিপোর্ট দেখে রোগীর শরীরে রক্ত গ্রুপ পুষ করছি। পরে রোগীর অবস্থা খারাপ দেখে চট্টগ্রামে রেফার করি।’
    নাইটেঙ্গল ডায়াগনস্টিক ল্যাবের পরিচালক রাজিব পাটোয়ারী বলেন, ‘এ বিষয়ে আমি আলোচনা করতেছি। কনফার্ম হয়ে জানাবো আপনাকে।’
    চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘এই বিষয়ে আমাকে এখনো কেউ জানায়নি। রোগীর স্বজনরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত