১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ >> ফেনী >> সোনাগাজী
  • সোনাগাজীতে ভূমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় হোমিও চিকিৎসক নিহত নিহতের পরিবারে চলছে শোকের মাতম
  • সোনাগাজীতে ভূমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় হোমিও চিকিৎসক নিহত নিহতের পরিবারে চলছে শোকের মাতম

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি
    সোনাগাজী সদর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মো. মিজানুর রহমান (৪৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছে। তার তিন সহোদর আবদুল হাই (৪৮), আবু তৈয়ব (৫০) ও আবদুল গোফরান (৫৫) আহত হয়েছেন। সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
    নিহত মিজানুর রহমান উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহানের বাড়ির শহিদ আলম প্রকাশ নূরুল হুদার ছেলে। স্থানীয় মনগাজী বাজারের হোমিও চিকিৎসক, ছাড়াইতকান্দি হোছাইনিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য।
    গতকাল শনিবার সকালে সরেজমিন মিজানুর রহমানের বাড়িতে গেলে দেখা যায়, নিহতের পরিবারে চলছে শোকের মাতম। মিজানুর রহমানের স্ত্রী কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। তার ছেলে, মেয়ে বাবা-বাবা করে ঘরের বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। মিজানুর রহমানের ছেলে সাইফ উদ্দিন (১২) ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ও মেয়ে সাহিদা ইসলাম (৯) চতুর্থ শ্রেণীর ছাত্রী।
    বর্তমানে প্রতিপক্ষের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে ।
    পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, মিজানুর রহমান গংদের সঙ্গে একই বাড়ির আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গত শুক্রবার সকাল ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মিজি বাড়ির সামনে গেলে আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন, সবুজ মিয়া, আবুল খায়েরের ছেলে মাঈন উদ্দিন মামুন ও সবুজের ছেলে বাবলুসহ ১৫-২০জন সন্ত্রাসী মিজানুর রহমানকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তার ওপর হামলার খবর শুনে তার তিন সহোদর আবদুল হাই, আবু তৈয়ব ও আবদুল গোফরান এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে মিজানুর রহমানকে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা