১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> পরশুরাম >> ফেনী
  • পরশুরামে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • পরশুরামে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    দৈনিক আমার ফেনী

    আবু ইউসুফ মিন্টু
    পরশুরামে ২৪ বছর পলাতক থাকা স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গ্রেফতারকৃত আসামীর নাম নাম মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সী মিয়া (৫৯)। তিনি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে।
    র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দীর্ঘ ২৪ বছর পলাতক থাকার পর গত শুক্রবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা ঢাকার গাজীপুর থেকে গ্রেফতার করে রাতেই পরশুরাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
    জানান যায়, মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সি মিয়া পারিবারিক কলহের জের ধরে ১৯৯৭ সালের ২৩ জুন তাঁর স্ত্রী আনোয়ারা আক্তারকে (৩০) জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই দেলোয়ার হোসেন চৌধুরী বাদী হযে মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সি মিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
    পরবর্তীতে পুলিশের চার্জশিট দাখিল ও আদালতের বিচার কার্য শেষে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ১৯৯৯ সনের ২ নভেম্বর এক রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদ- প্রদান করেন। তাঁর পর থেকে মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মুন্সি মিয়া পলাতক ছিল।
    পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ২৪ বছর পলাতক থাকা স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আরও পড়ুন

    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত