৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ছাগলনাইয়ায় দুশ্চিন্তাগ্রস্থ কৃষকের দেড় একর ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
  • ছাগলনাইয়ায় দুশ্চিন্তাগ্রস্থ কৃষকের দেড় একর ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

    দৈনিক আমার ফেনী

    ছাগলনাইয়া প্রতিনিধি
    কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ছাগলনাইয়ার বাঁশপাড়ার কৃষক চিত্তরঞ্জন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় কৃষকের পাশে দাঁড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল রোববার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের দেড় একর জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন উদ্যোগে খুশি কৃষক চিত্তরঞ্জন।
    এসময় আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের সভাপতি গালিব হোসেন রাফি, সহ-সভাপতি ইমরান হোসেন মজুমদার, ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিমুল ইসলাম রিমু, মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুল করিম অনিক, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সালেহ ইমতিয়াজ আসিফ, আশ্রাফ উদ্দিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মেহেদী হাসান আবির, মহামায়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরাফাত ভূঁইয়া, আবদুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজু, যুগ্ন সম্পাদক রবিনসহ আরো অনেকে।
    উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন জানান, বাংলাদেশের সকল ক্রান্তিলগ্নে ছাত্রলীগ মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী নির্দেশে ছাগলনাইয়ায় কৃষকের পাশে আমরা আছি। যতদিন কৃষকের ধান মাঠে থাকবে আমরা ততদিনে মাঠে থেকে সকল কৃষকের ধান কেটে দিবো।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা