১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> সোনাগাজী
  • সোনাগাজীতে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
  • সোনাগাজীতে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

    সোনাগাজী প্রতিনিধি

    সোনাগাজী উপজেলায় ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের অসহায় কৃষক মোহান্মদ মাঈন উদ্দিনের ৭৫ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে ছাত্রলীগ।
    সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল ও সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমন ভূইয়ার নেতৃত্বে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্রলীগের ৩০-৩৫জন নেতাকর্মীর সহযোগিতায় এ ধানকাটা কর্মসূচি শুরু হয়। সোনাগাজী উপজেলা ও মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহন করে।
    ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে কৃষক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘ঝড়বৃষ্টির শঙ্কা ও শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।’
    উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমন ভূইয়া বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ফেনী জেলা ছাত্রলীগের নির্দেশে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চাহিদা অনুযায়ী কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
    মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকব।’

     

    আরও পড়ুন

    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা
    শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
    দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত