১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> জাতীয় পার্টি >> টপ নিউজ >> দেশজুড়ে >> রাজনীতি
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

    দৈনিক আমার ফেনী
    জিএম কাদের জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই। সবশেষ এরশাদ তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।এর আগে গত ৪ঠা মে রাত সাড়ে ১১টার দিকে বারিধারার দূতাবাস রোডে ‘প্রেসিডেন্ট পার্ক’-এর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে নিয়োগ দিয়েছিলেন।

    ওইদিন লিখিত বক্তব্যে এরশাদ জানিয়েছিলেন, আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি ও নির্দেশ প্রদান করছি।

    হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, বর্তমানে শারীরিকভাবে অসুস্থতার কারণে  চেয়ারম্যানের নিয়মিত কার্যাবলী পালনে বিঘœ ঘটছে। সে কারণে আমি এ দায়িত্বসমূহ পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করলাম।

    গত ১৪ই জুলাই সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান। দীর্ঘদিন অসুস্থ্য থাকায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়ার কয়েকদিন আগে লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ।।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা