২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন দাগনভূঞায় পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কক্সবাজারে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মোটবীতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা বিতরণ

পাঁচগাছিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া হাইস্কুল সংলগ্ন একটি ক্যারেটভর্তি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউন রাখা ৪০-৫০ হাজার ফলের ক্যারেট পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুহূর্তে গোডাউনে থাকা ৪০-৫০ হাজার ফলের ক্যারেট ছাই হয়ে যায়। বিকেল সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আশেপাশে পানিরও কোনো উৎস না থাকায় আগুন নেভানোর কাজে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসি সহযোগিতা করেছে।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আবদুল মাজিদ বলেন, সোমবার সাড়ে ৩ টার দিকে পাঁচগাছিয়া বাজার এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।